অজয় দেবগন অভিনীত দৃশ্যম থ্রি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছর ২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি একটি প্রমো প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানানো হলো। ২ অক্টোবর বিজয় সালগাওকরের পরিবারে একটি ঘটনা ঘটে, তা নিয়েই দৃশ্যমের গল্প। সে কারণেই তৃতীয় ও সম্ভাব্য শেষ কিস্তি এ তারিখে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।