আজ ভারতে মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার দ্বিতীয় পর্ব। সিনেমাটি নিয়ে দর্শক মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। এর অন্যতম কারণ, সিনেমাটির দৈর্ঘ্য। প্রায় চার ঘন্টা দৈর্ঘ্য ধুরন্ধর টুর। আজকাল এতো দীর্ঘ সিনেমা দেখতে আগ্রহী না দর্শক। তবু এর মধ্যেই সিনেমাটি দেখতে গেছেন অনেকে। তবে পেইড প্রিভিউ থেকে এরই মধ্যে অনেক বেশি আয় করে ফেলেছে ধুরন্ধর টু। মধ্যরাতের শো ও দিনের শো মিলে এরই মধ্যে আয় করে ফেলেছে ৭৫ কোটি রুপি। সিনেমাটি এই আয় দিয়ে পাঠান ও অ্যানিম্যালের রেকর্ড ভেঙে ফেলেছে।

ধুরন্ধর টু যে হিট করবে তা আগে থেকেই জানা। প্রথম সিনেমাটি বেশকিছু রেকর্ড ভেঙেছে। এমনিতেই তাই বোঝা যাচ্ছিল, দ্বিতীয় পর্ব আসামাত্রই বক্স অফিসে ঝড় উঠবে। সেটাই হয়েছে। ধারণা করা হচ্ছে সিনেমাটি মোটের ওপর ২ হাজার কোটি রুপি আয় করতে পারে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস