বলিউডের নতুন সিনেমা পরম সুন্দরী। এতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর। সিনেমাটি পরিচালনা করেছেন তুষার জালোটা। শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিন আয় করেছে ১০ কোটি রুপি। সাচনিল্কের দেয়া তথ্য অনুসারে, সিনেমাটি ভারতে আয় করেছে ৭ কোটি ২৫ লাখ রুপি। বাকি অর্থ আয় হয়েছে ভারতের বাইরে থেকে।