কোরিয়ায় এবার তৈরি হচ্ছে জম্বিদের নিয়ে সিরিজ। অভিনয় করছেন কোরিয়ান গার্ল ব্যান্ড ব্ল্যাক পিংকের জিসু ও জনপ্রিয় অভিনেতা পার্ক জিওং-মিন। জম্বি অ্যাপোক্যালিপ্স ঘরানার সিরিজটির নাম ‘নিউটোপিয়া’। গত বুধবার এ ঘোষণা দেয়া হয়েছে। সিরিজটি অ্যামাজন প্রাইমে আসবে আগামী ৭ ফেব্রুয়ারি। অ্যামাজনের পাশাপাশি কোরিয়ান ওটিটি কুপাং প্লেতেও একই দিন থেকে স্ট্রিম হবে নিউটোপিয়া।