সম্প্রতি অক্ষয় খান্না ‘দৃশ্যম থ্রি’ থেকে সরে দাঁড়িয়েছেন। তার তরফ থেকে জানানো হয়েছে, তিনি চাহিদামতো পারিশ্রমিক পাচ্ছেন না। তবে প্রযোজক মঙ্গত পাঠক জানালেন, অক্ষয়ের সঙ্গে যখন চুক্তি হয়েছিল, তার চাহিদা অনুসারেই পারিশ্রমিক নির্ধারিত হয়। কিন্তু ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর অক্ষয় দৃশ্যমেও পরচুলা পরতে চান। এতে নির্মাতা রাজি না হওয়ায় তিনি সিনেমা ছাড়ছেন। এ নিয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানান মঙ্গত।