সৌদি আরবের জাতীয় সংগীতকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে দেশটি। আর সে কাজের দায়িত্বে থাকতে পারেন মার্কিন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার। বিশ্বজুড়ে সুরের জাদুকর হিসেবে খ্যাতি পাওয়া এ শিল্পী কাজ করেছেন ‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’, ‘ইন্টারস্টেলার’, ‘গ্ল্যাডিয়েটর’ সিনেমার সংগীতে।