অভিনেতা রবার্ট ডি নিরোকে বিশেষ সম্মাননা দিচ্ছে কান কর্তৃপক্ষ। ২০২৫ তথা এবারের কান উৎসবে তাকে দেয়া হচ্ছে আজীবন সম্মাননা। সাম্মানিক পাম ডিঅর দেয়া হবে নিরোকে। কান উৎসবের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে, এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেয়া হবে। আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে কানের উদ্বোধনী অনুষ্ঠান।