এ সময়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে খায়রুল বাসার অন্যতম। কাজ করেন বেছে বেছে। তার অনেক নাটক এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। কাজ করেছেন জনপ্রিয় সব অভিনেত্রীর সঙ্গে। এবার ভালোবাসা দিবসে তার সঙ্গে জুটি বেঁধেছেন সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানজিন তিশা। বেশ কয়েকটি নাটকে এরই মধ্যে একসঙ্গে জুটি হয়েছেন তারা। তাদের জুটিবদ্ধ অনেক নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার ভালোবাসা দিবসের জন্য নতুন আরেকটি নাটকে জুটি হয়েছেন তারা। নাম ‘বসন্তবৌরি’। এটি পরিচালনা করেছেন মিশুক মিঠু।
নাটকটি নিয়ে নির্মাতা বলেন, ‘সময়ের জনপ্রিয় এ জুটিকে নিয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত। তারা দুজনই আমার পছন্দের শিল্পী। দর্শককে একটি ভালো কাজ উপহার দিতে সর্বোচ্চ পরিশ্রম করেন দুজনই। যার প্রমাণ তাদের আগের নাটকগুলো। তাই আশা করছি নাটকটিও দর্শকপ্রিয়তা পাবে।’
নাটকটি নিয়ে আশাবাদী অভিনেতা খায়রুল বাশারও। তিনি মনে করেন, গল্প ভালো হলে দর্শক গ্রহণ করবেই। নাটকটি ছাড়াও এ অভিনেতার আরো কয়েকটি নাটক এবারের ভ্যালেন্টাইনে প্রচারিত হবে।
বসন্তবৌরি নাটকে বাশার-তিশা ছাড়া আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, মিলি বাশারসহ আরো অনেকে।










