জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি জন উইক। এর পঞ্চম সিনেমা আসছে কিছুদিনের মধ্যে। সিনেমার নির্মাতা চ্যাড স্টাহেলস্কি। সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, নতুন গল্প নিয়ে আসছে জন উইক ফাইভ। তিনি বলেন, ‘জন উইকের যে গল্পটা চলছিল তা আসলে শেষ। এবার নতুন সিনেমায় নতুন গল্প নিয়ে আসছি আমরা।’