মণি রত্নম তার পরবর্তী প্রকল্প ঘোষণা দিয়েছেন। এতে অভিনয় করবেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। প্রকল্পটির কোনো আনুষ্ঠানিক নাম নেই এখনো দেয়া হয়নি। এখন পর্যন্ত এটিকে ‘প্রডাকশন নং ২৩’ বলা হচ্ছে। কমল হাসান অভিনীত থাগ লাইফের পর প্রথম কোনো সিনেমার ঘোষণা দিলেন মণি।

বৃহস্পতিবার রত্নমের প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজ থেকে ঘোষণা দেয়া হয় যে তার নতুন সিনেমার প্রধান ভূমিকায় থাকবেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। সংগীত পরিচালনা করবেন এআর রহমান। মাদ্রাজ টকিজ লাইকা প্রডাকশনস, সেতুপতি ও পল্লবীর সঙ্গে যৌথভাবে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে।

ভারতীয় সিনেমার অন্যতম প্রশংসিত পরিচালক মণি রত্নম। এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন মণি রত্নম ও বিজয় সেতুপতি। এর আগে তারা চেক্কা চিভান্থা ভানাম (২০১৮) সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন।

সূত্র: ইয়ন