সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো জেনিফার লোপেজের সিনেমা। এবারের আসরে প্রদর্শন হয়েছে তার অভিনীত ‘কিস অব দ্য স্পাইডার উইম্যান’। জেনিফার এ উৎসবে একটি কালো-সিলভার গাউন পরে হাজির হয়েছিলেন। গাউনটিও মাকড়সার জালের মতো দেখতে। সিনেমার সঙ্গে মিলিয়েই তিনি এ নকশা করেছেন। উৎসবে তার অভিনীত সিনেমাটি স্ট্যান্ডিং ওভেশন পায় আর এ নিয়েই আবেগী হয়েছেন জেনিফার। সেই সঙ্গে জানান, একটা মিউজিক্যাল সিনেমায় অভিনয় করতে পারার স্বপ্নও তার পূরণ হয়েছে।
চলচ্চিত্র উৎসবের মঞ্চে তিনি বলেন, ‘আমি এ মুহূর্তের জন্য জীবনভর অপেক্ষা করেছি। আমি আমার মায়ের কাছ থেকেই এটা পেয়েছি। ওয়েস্ট সাইড স্টোরি দেখতাম তার সঙ্গে। সেই সময় থেকেই আমার মনে হতো এ কাজই করব সবসময়।’
বিল কনডনকেও তিনি ধন্যবাদ দিয়েছেন। বিল এ সিনেমার পরিচালক। তিনি এর আগে ‘শিকাগো’, ‘ড্রিমগার্লস’, ‘ডিজনির বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ও ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’ নির্মাণ করেন। প্রায় এক দশক পর তিনি সানড্যান্সে এলেন। এ নিয়ে বিল কনডন বলেন, ‘আমি এখানে এসেছিলাম ২৭ বছর আগে। সানড্যান্সের মতো উৎসবে একটা সিনেমার প্রদর্শনী করার অভিজ্ঞতা দারুণ।’ কিস অব দ্য স্পাইডার উইম্যান নিয়ে তিনিও উচ্ছ্বসিত। বিল বলেন, ‘এ সিনেমা নিয়ে অনেক দিন ভেবেছি। সত্যি বলতে জীবনে একটা সিনেমা নির্মাণ করলেও এটাই নির্মাণ করতাম।’
সূত্র: ইয়ন










