টেলিভিশন নাটকের জনপ্রিয় দুই অভিনেত্রী ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। তাদের নাটকের আছে নির্দিষ্ট দর্শকশ্রেণী। একটি নাটক প্রচারে আসামাত্রই তা নিয়ে তৈরি হয় নানা আলাপ। ইউটিউবে প্রকাশ পাওয়া তাদের নাটকগুলোর ভিউও অনেক। এবার এ জুটির নতুন নাটক আসছে সিএমভির ব্যানারে।
কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো এক অসামান্য পরিবারের গল্পে আবর্তিত হয়েছে অসাধারণ সিএমভির নতুন একটি নাটক। যে গল্পের কেন্দ্রীয় চরিত্রে আছেন ফারহান আহমেদ জোভান। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন কেয়া পায়েল।
নাটকে জোভান-পায়েলের রসায়ন নতুন কিছু নয়, বরং প্রমাণিত সফল জুটি তারা। এবার একটু ভিন্ন অবয়বে হাজির হচ্ছেন দুজনে। কারণ এবার আর প্রেম-বিরহ নয়। সরাসরি সংসার, সন্তানসহ স্বামী-স্ত্রীর টানাপড়েনের জীবনে দেখা যাবে জনপ্রিয় এ জুটিকে। এমনটাই জানান নির্মাতা এসআর মজুমদার।
মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির নাম ‘কোটিপতি’। বিকাশ সাহা ও শরীফ রানার সিনেমাটোগ্রাফিতে কোটিপতি নাটকে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশার প্রমুখ।










