আউটডোর শুটিংয়ে গিয়ে জনপ্রিয় মালয়ালম অভিনেতার মৃত্যু হয়েছে। গত রোববার দক্ষিণ ভারতের তিরুবনন্তপুরমের ভ্যানরোস জংশনের কাছে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার করা হয় মালয়ালম অভিনেতা দিলীপ শঙ্করের মরদেহ। পুলিশ জানায়, হোটেলের কর্মীরা তাকে কক্ষে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে দিলীপ শঙ্করের অস্বাভাবিক মৃত্যুতে মামলা দায়ের করেছে পুলিশ।