ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি মারা গেছেন। গত শুক্রবার ৭৩ বছর বয়সী এ অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়। ১৯৬৮ সালে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান অলিভিয়া। সিনেমায় শুটিংয়ে তার বয়স ছিল মাত্র ১৫। ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে খ্যাতি থেকে পুরস্কার—সবই অর্জন করেছিলেন এ অভিনেত্রী।