মার্ভেলের জনপ্রিয় চরিত্র ডেডপুল। কমিক থেকে সিনেমার পর্দায়ও এসেছে চরিত্রটি। রায়ান রেনল্ডস অভিনয় করেছেন ডেডপুল চরিত্রে। অভিনয়ের পাশাপাশি সিনেমা ও ক্যারেক্টার ডিজাইনেও তার অবদান আছে। ২০১৫ সালে শুরু হয় ডেডপুল সিনেমার কাজ। সে হিসাবে ১০ বছর পূর্ণ করছে রেনল্ডসের ডেডপুল। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি উদযাপন করেছেন অভিনেতা।