বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। কয়েক মাস আগে ছেলে সন্তানের মা হয়েছেন এ নায়িকা। একরত্তি ছেলেকে নিয়ে ব্যস্ততা তাকে অভিনয় থেকে দূরে ঠেলে দেয়। অভিনয়ের প্রতি ভালোবাসা তার সব ব্যস্ততাকে হার মানিয়ে দিয়েছে। ২০২৫ সালের ভালোবাসা দিবসে নতুন সিনেমা নিয়ে আবারো পর্দায় ফিরছেন এ অভিনেত্রী। মাতৃত্বকালীন বিরতির পর এমন অ্যাকশন-কমেডি সিনেমার মাধ্যমে ইয়ামির ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন সিনে বিশ্লেষকরা।