চার ভাষায়ই সংগীত পরিবেশনে অনবদ্য তাসনিম আনিকা। একাধারে বাংলা, ইংরেজি, হিন্দি ও আরবি ভাষায় সংগীত পরিবেশন করে থাকেন এ সংগীতশিল্পী। এরই মধ্যে আগামী ঈদের পর পরই তার বেশ কয়েকটি স্টেজ শোর শিডিউল করা আছে। এদিকে আজ তাসনিম আনিকার জন্মদিন। আনিকা জানেন যে বরাবরের মতোই তার জন্মদিনকে ঘিরে পরিবার, বন্ধু-বান্ধব নানা ধরনের আয়োজন করছে। থাকছে বিভিন্ন ধরনের সারপ্রাইজ। তবে সেসব সারপ্রাইজ কী, কখন, কোথায়, কীভাবে হবে, তার কিছুই জানেন না তিনি। এদিকে আগামী ঈদের পর আনিকার বেশকিছু নতুন গান প্রকাশ হওয়ার কথা। আনিকা বলেন, ‘মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমাকে একটি সুন্দর সুখী পরিবারের মানুষ হিসেবে এ পৃথিবীতে পাঠিয়েছেন যে পরিবারকে নিয়ে আমি ভীষণ গর্ব করতে পারি। আমার আব্বু আমার গানের অনুপ্রেরণা আর আম্মু আগামী দিনের পথচলায় সফলতার সাহস। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আগামীতে কিছু ভালো মৌলিক গান দর্শক শ্রোতার জন্য করতে পারি এবং স্টেজ শোয়ে আমার ভক্ত দর্শককে মনের মতো করে গান শোনাতে পারি।’
ঈদের পর নতুন গানে আনিকা
চার ভাষায়ই সংগীত পরিবেশনে অনবদ্য তাসনিম আনিকা। একাধারে বাংলা, ইংরেজি, হিন্দি ও আরবি ভাষায় সংগীত পরিবেশন করে থাকেন এ সংগীতশিল্পী।










