অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। সম্প্রতি পরম সুন্দরীর শুটিং শুরু করেছেন তারা। কেরালায় শুরু হলো শুটিং। টানা শুটিং করে সিনেমাটি ২৫ জুলাই মুক্তি দেয়ার পরিকল্পনা নির্মাতাদের। তুষার জালোটা পরিচালিত সিনেমাটিতে অভিষেক বচ্চন ও অক্ষয় খান্নাকেও দেখা যাবে।