গানে ভিন্নতা আনার চেষ্টাও করেছেন। এবার নাটকে অভিনয় করলেন তিনি। গৌতম কৈরী পরিচালিত ‘শহরের নতুন অতিথি’ নাটকে দেখা যাবে তাকে। এতে তিনি অভিনয় করেছেন সামিরা খান মাহির বিপরীতে। আজই নাটকটি প্রচার হবে।
শেখ সাদী বলেন, ‘আমার প্রথম নাটক, তাই অভিনয়ের সময়টায় একটু নার্ভাস ছিলাম। তবে যখন কাজটা শুরু করি, তখন আমার সহশিল্পী মাহি এবং পরিচালক এত সহযোগিতা করছিলেন যে তখন আমার মনে হলো, আমি ঠিকঠাকমতো অভিনয়টা করতে পারব।’
সামিরা খান মাহি বলেন, ‘সাদীর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা খুব ভালো। সাদীকে বলেছিলাম, বিশেষ বিশেষ দিবসে যেন নাটকে অভিনয় করে। সে অভিনয় করল শেষ পর্যন্ত। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’










