চমৎকার গায়কি আর নজরকাড়া মিউজিক ভিডিওর কল্যাণে মুক্তির পরপরই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঈদ উৎসবের আমেজে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে গানটি এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। ফারিয়ার এ ভিন্নধর্মী পরিবেশনা ভক্তদের মাঝে দারুণ প্রশংসা কুড়াচ্ছে, যা ঈদের বিনোদনে যোগ করেছে এক বাড়তি মাত্রা।
‘লোকে বলে’ গানে ঈদ মাতালেন ফারিয়া
এবারের ঈদে ট্র্যাডিশনাল ফোক ধারার নতুন গান ‘লোকে বলে’ দিয়ে দর্শকদের মাতিয়ে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।










