২০২০ সালে কারিনা কাপুর খান চলচ্চিত্র জগতে তার দুই দশক পূর্ণ করবেন। বলিউডের যে অল্প কয়েকজন নায়িকার ছবি প্রতি বছরই মুক্তি পায়, কারিনা তাদের অন্যতম। শুধু ২০১৭ সালে তার কোনো ছবি মুক্তি পায়নি। সে বছর প্রথম সন্তানের জন্ম এবং তার দেখাশোনা নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা। তবে তার মাঝেও চালিয়ে গিয়েছিলেন ভিরে দ্য ওয়েডিং-এর শুটিং।
বিয়ের পর বলিউডের নায়িকাদের ফুরিয়ে যাওয়ার যে অঘোষিত সংস্কৃতি, সেটা কারিনা কাপুর খান বদলে দিয়েছেন। বিয়ে এমনকি সন্তান জন্ম দেয়ার পরও তিনি হিট ছবি উপহার দিয়েছেন। সংবাদ মাধ্যম মিড ডের সঙ্গে আলাপে কারিনা এ প্রসঙ্গে বলেছেন, ‘এটা
সম্ভব হয়েছে আমার ফিল্মি পুত্রের জন্যই, বিনোদন কী সেটা সে ভালোই জানে। মানুষ আমাকে এখনো ডিভা বিবেচনা করে, কিন্তু আমি এখন শব্দটাকে ঘৃণা করি। আমার মিডিয়া যোগাযোগ শক্তিশালী না এবং এটাই আমার বৈশিষ্ট্য। আমি আজ যা, সেটা এ পদ্ধতিতেই তৈরি হয়েছি। আমি নিজেকে সিরিয়াস ঘরানার অভিনেত্রী হিসেবে উপস্থাপন করতে কখনো বিব্রত হইনি। ভক্তরা খুশি থাকলে এবং ছবি সাফল্য পেলেই আমি খুশি।’
বলিউডে সম্প্রতি নারী এবং নারী চরিত্রকে গুরুত্ব দিয়ে ছবির নাম দেয়ার রীতি চলছে। কারিনা কাপুর বেশ আগেই এ রীতিকে প্রচলন করেছিলেন। যেমন—চামেলি। কারিনা বলেন, ‘ছবিতে
নারীদের নামের ব্যবহার আমি অনেক আগেই করেছিলাম। মানুষ এখন এসে এ বিষয়ে কথা বলতে শুরু করেছে, কারণ এখন বলিউডে নারীদের উপস্থাপন নিয়ে সচেতনতা বেড়েছে। অনেক অভিনেত্রী ভিরে দ্য ওয়েডিং ছবিতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এ ছবিটি ছিল যুগান্তকারী।’ উল্লেখ্য, ২০১৮ সালে কারিনা কাপুর খান অভিনীত ভিরে দ্য ওয়েডিং ছবিটি মুক্তি পায়।
সূত্র: ডিএনএ










