শুরু হতে যাচ্ছে দুরন্ত টিভির ৩৪তম সিজন। প্রতি সিজনের মতো এ সিজনেও থাকছে ভিন্ন ধারার আয়োজন। থাকছে কুইজ শো ‘দুরন্ত মেধাবী’।

‘‌দুরন্ত মেধাবী’! একটি বিশেষ কুইজ শো। সারা দেশ থেকে বাছাই করা মেধাবীদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠেছে অনুষ্ঠানটির ২৬টি পর্ব।

অনুষ্ঠানটিতে প্রতিযোগীদের পাঁচটি চ্যালেঞ্জিং রাউন্ডের মুখোমুখি হতে হয়। প্রতিটি রাউন্ডে তিনটি প্রশ্ন। মেধা, বুদ্ধি ও ধাঁধার সেসব প্রশ্নের চ্যালেঞ্জ জিতলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং পরের রাউন্ড খেলার সুযোগ। মূল আকর্ষণ মেগা পুরস্কার, যা জিততে প্রতিযোগীদের চূড়ান্ত রাউন্ডে খেলতে হবে ‘হাই রিস্ক’ নিয়ে। কুইজের চ্যালেঞ্জ ছাড়াও অনুষ্ঠানটিতে আছে প্রতিযোগীদের মজার মজার সব গল্প।

অনুষ্ঠানটি প্রচার হবে ৩০ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১২টায় ও রাত ৯টায়।

এছাড়া থাকছে কার্টুন সিরিজ জিগি অ্যান্ড দ্য জুট্রাম, ভিক দ্য ভাইকিং, হাইডি, ট্রি ফু টম, বিগ অ্যান্ড স্মল, মিয়া অ্যান্ড মি, দ্য স্মার্ফস, পাইনি ইনস্টিটিউট অব নিউইয়র্ক, কোকোনাট দ্য লিটল ড্রাগন, মায়া দ্য বী, ল্যাসি।

এছাড়া থাকছে নাটক এলাটিং বেলাটিং ও পাপেট নাটক বর্ণমালার ঘর, অবাক করা গাছের দেশে। বিশেষ অনুষ্ঠানের মধ্যে থাকছে কাট্টুস কুট্টুস, দুরন্ত সময় ও দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। পাশাপাশি দুরন্ত সিনেমা সময়ে প্রচারিত হবে দেশী, বিদেশী নানা জনপ্রিয় সিনেমা।