বলিউডে এ সময় চর্চায় আছেন তৃপ্তি দিমড়ি। অ্যানিমেলের পর থেকে তাকে নিয়ে আলোচনা বেড়েছে। এর মধ্যে তিনি অভিনয় করেছেন ‘‌ভুল ভুলাইয়া থ্রি’তে। কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেছিলেন তৃপ্তি। সিনেমাটি রোহিত শেঠি পরিচালিত সিংহাম অ্যাগেইনের তুলনায় বেশি আয় করেছে বক্স অফিসে। এর মধ্যে দুদিন ধরে নতুন খবর ঘুরছিল। আশিকি থ্রি থেকে নাকি বাদ পড়েছেন তৃপ্তি। অনুরাগ বসু তাকে নিয়ে সিনেমা বানাতে চান না। এরপর অনুরাগ নিজেই সে গুঞ্জন ভেঙেছেন।

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তৃপ্তি সিনেমায় থাকছেন না, এমন কথা আমি একবারও বলিনি। সে কথা তৃপ্তিও জানেন।’

কিন্তু সেখানেও একটা বিপত্তি আছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তৃপ্তি এ সিনেমার নায়িকা কিনা। কিন্তু সে বিষয়ে কিছু বলেননি পরিচালক। এদিকে ভারতীয় গণমাধ্যম চেষ্টা করলেও মুখ বন্ধ রেখেছেন ভুলভুলাইয়া থ্রির নায়িকাও। ফলে ধোঁয়াশা বেড়েই চলেছে। অনুরাগের এ জবাব এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হচ্ছে।

ভুলভুলাইয়া থ্রিতে কার্তিক-তৃপ্তির রসায়ন ভালো লেগেছিল দর্শকের। তাই তাদের আশা, আবারো এ জুটির দেখা মিলবে পর্দায়। এদিকে ছবির আনুষ্ঠানিক ঘোষণার সময় থেকেই আলোচনার কেন্দ্রে

‘আশিকি থ্রি’।

আশিকি নিয়ে কথা হচ্ছিল বেশ অনেকদিন ধরে। কয়েকজন নায়ক-নায়িকার নাম এ সিনেমার জন্য সে সময় প্রকাশ্যে এসেছিল। কিন্তু অনুরাগ বেছে নিয়েছিলেন কার্তিক-তৃপ্তিকে। কিন্তু অ্যানিমেলের পর তৃপ্তিকে নিয়ে নানা ধরনের আলোচনার কারণে অনুরাগ সে সিদ্ধান্ত থেকে সরে গেছেন বলে অনেকের ধারণা।\

সূত্র: বলিউড লাইফ