তবে গ্রুপের সদস্য মানন ফেস্টিভ্যাল মঞ্চে গান করছেন না। সম্প্রতি ক্যাটস আই এক বিবৃতিতে জানায়, মানন তার স্বাস্থ্যের ওপর মনোযোগ দেয়ার জন্য দলের কার্যক্রম থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। তবে বিরতির মধ্যে ইনস্টাগ্রাম থেকে ক্যাটস আইয়ের নাম সরিয়ে নিয়েছেন মানন। এরপর গুঞ্জন ছড়িয়েছে, তিনি ক্যাটস আই ছাড়ছেন। অবশ্য বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিনি।