গ্লামারহীন, ত্রুটিপূর্ণ নারী ‘রিতা ব্রাউন’ চরিত্রটি পছন্দ হওয়ায় কলকাতার দীর্ঘ শুটিংয়ের ধকল মেনেও কাজটি করেন তিনি। কারিশমা জানান, চরিত্রটির বাস্তবসম্মত রূপ ফুটিয়ে তুলতে মেকআপ ছাড়া চেহারা, বিশেষ হাঁটার ধরন এবং অতিরিক্ত ধূমপানে ঠোঁট বেগুনি হয়ে যাওয়ার মতো খুঁটিনাটি বিষয়গুলো পর্দায় দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।