জাহেদুল আলম রচিত ও নির্দেশিত এ নাটক নাট্যমঞ্চের চতুর্থ প্রযোজনা। ২০২৪ সালের ১৮ অক্টোবর একই মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছিল।

নাটকটির গল্প ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে জানা যায়, এতে সমাজের মেধা পাচার, অপরিকল্পিত নগরায়ণ ও তথাকথিত উন্নয়ন, প্রজারঞ্জক শাসনকাঠামো এবং গ্রামীণ ও নগর জীবনের টানাপড়েনসহ নানামুখী সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে।

প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে রয়েছেন সুজিত দাশ বাপ্পী, সুশোভন চৌধুরী, মোহাম্মদ আলী টিটো, বাপ্পী হায়দার, মাজহারুল আলম তিতুমির, ইয়াসমিন বেগম, ধীমান দাশ, জুয়েনা আফসানা, জাহেদুল আলম, সায়েম উদ্দীন, মৈত্রী চৌধুরী, মো. গোলাম সাদেক, জুহায়ের আলম রিহাম, সাকিফা মেহেরীন মিশকাত, আদৃতা প্রজ্ঞা, পায়েল নাগ ও অবন্তী বিশ্বাস দিঘী।

নেপথ্য কারিগর হিসেবে নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন সুবীর মহাজন। পোশাক পরিকল্পনায় মুহাম্মদ শাহ্ আলম, কোরিওগ্রাফিতে হেমা বড়ুয়া এবং রূপসজ্জা পরিকল্পনায় রয়েছেন শাহরিয়ার হান্নান। এছাড়া আলোক প্রক্ষেপণে জয়দ্বীপ দাশ ও বড়ুয়া সীমান্ত এবং আবহ সংগীতে রয়েছেন সপ্রতিভ দাশ ও জান্নাতুল পিংকি।

নাসরিন সরওয়ার মেঘলা ও ইয়াসমীন জাহানের প্রযোজনায় নাটকটি উপভোগ করতে দর্শকের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে শিল্পকলা একাডেমির মিলনায়তন কাউন্টার থেকে দর্শক টিকিট সংগ্রহ করতে পারবেন।