‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। চলতি বছর ঈদুল ফিতরে দেশ-বিদেশে মুক্তি পায় তার তারকাবহুল ‘কাজলরেখা’ সিনেমা। এবার ডিজিটাল প্লাটফর্ম বঙ্গ বিডিতে সিনেমাটি দেখতে পারবেন দর্শক। বিষয়টি গণমাধ্যমকে বঙ্গর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। গতকাল থেকে দেশীয় ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখতে পারছেন বাংলার রূপকথা নিয়ে নির্মিত কাজলরেখা।