আসছে ডিসির নতুন সিরিজ পেসমেকারের দ্বিতীয় সিজন। এ সিজনের জন্যই দ্রুত সুপারম্যানের ওটিটি রিলিজও হয়েছে। সম্প্রতি ডিসির সহপরিচালক জেমস গান জানালেন পেসমেকারে একটি চমক থাকতে পারে। তবে সেটা কী হবে তা জানাননি। ধারণা করা হচ্ছে, সুপারম্যানের একটি ক্যামিও থাকবে। তবে তার জন্য সিজন ফিনালে পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান জেমস গান।