২০২০ সালে অ্যামাজন প্রাইমে এসেছিল পাতাল লোক। পরিচালনা করেছিলেন অবিনাশ অরুণ ও প্রসিত রায়। প্রায় পাঁচ বছর পর আসছে সিরিজের দ্বিতীয় সিজন। প্রাইম থেকে জানানো হয়েছে পাতাল লোক সিজন টু স্ট্রিম হবে ১৭ জানুয়ারি থেকে। দর্শক বহুদিন ধরে অধীর এ সিরিজের জন্য। এবারো সিরিজে হাতিরাম চরিত্রে থাকছেন জয়দীপ আহলাওয়াত। অন্যান্য তথ্য এখনো প্রকাশ করেনি প্রাইম।