সানি দেওল অভিনীত যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার-২’। আগামীকাল ভারতজুড়ে মুক্তি পাবে এটি। মুক্তির আগেই সিনেমাটি দর্শকদের মাঝে বিপুল সাড়া ফেলেছে। আগাম বুকিংয়ে ৪৮ ঘণ্টায় বিক্রি হয়েছে এক লাখের বেশি টিকিট। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যানুযায়ী, প্রথম দিনের কালেকশন পৌঁছেছে প্রায় ৩ কোটি ৪৩ লাখ রুপিতে। এ ঘটনা সাম্প্রতিক হিট সিনেমা ধুরন্ধরকেও পেছনে ফেলেছে। জেপি দত্তের ১৯৯৭ সালের আইকনিক ব্লকবাস্টার সিনেমা বর্ডার-এর সিক্যুয়াল হলো ‘বর্ডার-২’।
‘বর্ডার-২’ সিনেমার আগাম টিকিট বুকিংয়ে ঝড়
সানি দেওল অভিনীত যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার-২’। আগামীকাল ভারতজুড়ে মুক্তি পাবে এটি।










