বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। 

শুক্রবার এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে ওই যুবককে আটক করা হয়। ঘটনার পর মুম্বাই পুলিশ সাত সদস্যের দল গঠন করে চিরুনি অভিযান শুরু করে।