বরাবরের মতো এবারো বসেছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। এটি উৎসবের ২৩তম আসর। নয় দিনব্যাপী অনুষ্ঠিত এ আসরের পর্দা নেমেছে গতকাল। ১০টি ভিন্ন বিভাগে ৭৫টি দেশের ২০৩টি চলচ্চিত্র নিয়ে ঢাকার পাঁচটি ভেন্যুতে নয় দিনব্যাপী আয়োজিত উৎসবে সরাসরি অংশগ্রহণ করেন ৪৪ জন ভিনদেশী প্রতিনিধি। চীন ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উদযাপন উপলক্ষে এবার উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল সেকশনটি চীনা চলচ্চিত্রের জন্য উৎসর্গ করা হয়।

গতকাল সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অতিথি, জুরি ও বিভিন্ন দেশ থেকে আসা নির্মাতা, প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় এবারের উৎসবে বিজয়ী সিনেমা, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম।

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঞ্চে তিনি জানান, বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষেত্রে ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য তিনি বেশকিছু ভবিষ্যৎ পদক্ষেপ নেবেন। পার্মানেন্ট ভেন্যু, নির্দিষ্ট বাজেট ও বছরব্যাপী কার্যক্রম পরিচালনা নিয়ে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের কাজের ধারা অব্যাহত থাকবে।’

সমাপনী অনুষ্ঠানে পুরষ্কারজয়ী চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করা হয়।

চিলড্রেন ফিল্ম সেকশনের ‘বাদল রহমান অ্যাওয়ার্ড’ পেয়েছে Michael Lukachevsky পরিচালিত রাশিয়ান সিনেমা Kytalyktaakh kyrdalym (Where the White Cranes Dance)। স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে Joselito Altarejos নির্মিত ফিলিপাইনের সিনেমা Guardia de Honor (The Guardian of Honor) বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয় সিনেমা ‘পদাতিক’। উইমেন ফিল্মমেকার সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডটি পেয়েছে Klavdiya Korshunova পরিচালিত মলদোভা ও রাশিয়ার যৌথ প্রযোজনার সিনেমা Takoi Imenno Den (Not Just Any Day)। একই সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে Maria Bobeva নির্মিত বুলগেরিয়ার সিনেমা Scarlet. বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড প্রাপ্ত সিনেমাটি ছিল Sarah Mallegol নির্মিত ফ্রান্সের সিনেমা Kumva, Ce Qui Vient Du Silence (Kumva, Which Comes from Silence).

বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডপ্রাপ্ত সিনেমা Nuestra Sombra (Our Own Shadow), এর পরিচালক Agustina Sánchez Gavier। এটি আর্জেন্টিনা ও জার্মানির যৌথ প্রযোজিত সিনেমা।

স্পিরিচুয়াল ফিল্ম সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পায়- Luis Campos পরিচালিত পর্তুগিজ সিনেমা Monte Clerigo.

ওই বিভাগের স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডটি পায় Abhilash Sharma নির্মিত ভারতীয় সিনেমা Swaha (In the Name of Fire) ও বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ডটি জিতে নেয় Ivan Sosnin পরিচালিত রাশিয়ান সিনেমা Prishelec (The Alien)।

বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট সেকশনে তিনটি সিনেমা পুরস্কৃত হয়, সেকেন্ড রানারআপ হয়েছে Mobarak Hossain নির্মিত ‘পৈত্রিক ভিটা’ (Hereditary Homestead)। ফার্স্ট রানারআপ হয়েছে Aasif U Hamid পরিচালিত ‘ফুলেরা পোশাক পরে না’ (Defy) ও ফিপ্রেসকি জুরি কর্তৃক প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পায় চলচ্চিত্র পরিচালক Monon Muntaka নির্মিত A Lazy Noon।

বাংলাদেশ প্যানোরামা সেকশনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ফিপ্রেসকি জুরি কর্তৃক প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পায় চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত নির্মিত ‘প্রিয় মালতী’।

এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট স্ক্রিপ্টরাইটার অ্যাওয়ার্ডটি Takato Nishi ও Noriko Yuasa পান তাদের সিনেমা Performing Kaoru's Funeral-এর জন্য। এ বিভাগে বেস্ট সিনেমাটোগ্র্যাফি অ্যাওয়ার্ডটি পান সিনেমাটোগ্রাফার Dilsat Canan. Demo Ke Pelê Gozan Benî Zer সিনেমার জন্য।

বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ডটি পান Diman Zandi তার অভিনীত ইরানি ও তাজিকিস্তান প্রযোজিত সিনেমা Melody-এর জন্য। সিনেমার পরিচালক ছিলেন Behrouz Sebt Rasoul.

বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটি জিতে নেন Rayan Sarlak তার অভিনীত ইরানি সিনেমা Tabestan-E Haman Saal (Summer time)-এর জন্য। সিনেমাটি পরিচালনা করেন বিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক এবং সিনেমাটোগ্রাফার Mahmoud Kalari।

ওই বিভাগে Mahmoud Kalar বেস্ট ডিরেক্টর হিসেবে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পান একই সিনেমার জন্য।

এছাড়া চীনা চলচ্চিত্র পরিচালক Haofeng Xu & Junfeng Xu বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডটি পান তাদের সিনেমা Men Qian Bao Di (100Yards) এর জন্য। এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি জিতে নেয় Shokir Kholikov পরিচালিত উজবেকিস্তানি সিনেমা Yakshanba (Sunday)।

সমাপনী অনুষ্ঠানের শুরু হয় জলতরঙ্গ নৃত্যদলের অসাধারণ নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে। সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ইকবাল এইচ চৌধুরী পরিচালিত সিনেমা ‘বলী’। এটিই ছিল বলীর বাংলাদেশের প্রিমিয়ার।