নতুন বছরকে স্বাগত জানাতে আলিয়ঁস ফ্রঁসেজে আনছে জাদুর অনুষ্ঠান। ম্যাজিক স্কুল অব বাংলাদেশ সেখানে আয়োজন করছে ‘বিয়ন্ড ম্যাজিক ৩’। ব্যতিক্রমধর্মী লাইভ ম্যাজিকের অভিজ্ঞতা সাধারণতার সীমানা ছাড়িয়ে যাবে। ২ জানুয়ারি ২০২৬, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে দেশের সেরা কিছু ইলিউশনিস্ট ও মেন্টালিস্ট এক মঞ্চে একত্র হয়ে দর্শককে উপহার দেবেন বিস্ময়, হাসি ও স্মরণীয় মুহূর্ত। সব বয়সের দর্শকের জন্য পরিকল্পিত বিয়ন্ড ম্যাজিক ৩-এ থাকবে কমেডি ম্যাজিক, আধুনিক ইলিউশন, মেন্টালিজম ও কার্ড আর্টিস্ট্রির অনবদ্য পরিবেশনা। প্রতিটি পরিবেশনা দক্ষতা, গল্প বলার কৌশল ও দর্শক অংশগ্রহণের মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠবে। এতে দর্শক কেবল দর্শকই নন, জাদুরও অংশ। আগামী ২ জানুয়ারি আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ধানমন্ডিতে বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হয়ে আয়োজনটি চলবে রাত ৮টা ৩০ পর্যন্ত। ২৫০ টাকার টিকিট কেটে দর্শক আয়োজনটি উপভোগ করতে পারবেন।