বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান তার নতুন চলচ্চিত্র দি ওডিসির প্রথম পোস্টার প্রকাশ করেছেন। প্রাচীন গ্রিক মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। এটি নোলানের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা হিসেবে এরই মধ্যে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটি সারা বিশ্বে ২০২৬ সালের ১৭ জুলাই মু্ক্তি পাবে।