এসময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। ছোট পর্দা, বড় পর্দা কিংবা ওটিটি সব মাধ্যমেই নিজের সরব উপস্থিতি জানান দিয়েছেন। দর্শকও তার সহজাত অভিনয়কে খুব ভালোভাবেই গ্রহণ করেছে। এবার জানা গেল, অভিনেত্রী তাসনুভা তিশা ও ইয়াশ রোহানের নতুন নাটকের খবর। আগামী রোজার ঈদে প্রচারের জন্য এরই মধ্যে একটি নাটকে কাজ করেছেন তারা। নাটকের নাম ‘এভাবেও পাশে থাকা যায়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ইয়াশ ও তিশা প্রথম একসঙ্গে অভিনয় করেন মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। এরপর তারা দুজন প্রীতি দত্তের পরিচালনায় দুটি নাটকে অভিনয় করেন। মাঝে প্রায় তিন বছরের বিরতি ছিল তাদের, একসঙ্গে কাজ করার। প্রায় তিন বছর পর তারা এভাবেও পাশে থাকা যায় নাটকে অভিনয় করলেন। নাটকটি প্রসঙ্গে পথিক সাধন জানান, সাম্প্রতিক সময়ে দেখা যায় যে ছেলেমেয়ের মধ্যে রিলেশন ব্রেকআপ হওয়ার পর কেউ কারো সঙ্গে দেখা করে না, কথা বলে না। দুজনের উপলব্ধি এমন হয় যে তারা নিজেদের জীবন নষ্ট করেছে। এমনই একটি গল্প নিয়ে এগিয়ে গেছে এভাবেও পাশে থাকা যায় নাটকটি। আগামী ঈদে জি-সিরিজে প্রচারের জন্য নাটকটি নির্মাণ হয়েছে, জানালেন তিশা। ইয়াশ রোহান বলেন, ‘আমি জানি না এটা দর্শক কীভাবে নেবেন, কারণ এটা গতানুগতিক লাভ স্টোরির নাটক নয়। কিন্তু আমি আশাবাদী নাটকটি নিয়ে।’
তিন বছর পর একসঙ্গে ইয়াশ-তিশা
এসময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। ছোট পর্দা, বড় পর্দা কিংবা ওটিটি সব মাধ্যমেই নিজের সরব উপস্থিতি জানান দিয়েছেন।










