ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি অ্যাডভান্স বুকিংয়েই সাড়া ফেলেছিল। এবার মুক্তির পর প্রথম দিনের আয়েও দাপট দেখাল ‘‌ছাভা’। প্রথম দিনে সব ভাষা মিলিয়ে সিনেমার আয় হয়েছে প্রায় ৩১ কোটি টাকা (নেট)। আর বিশ্বব্যাপী আয় করেছে ৪৭ কোটি টাকা।