ইমরান খান ফিরছেন নতুন সিনেমা দিয়ে। তবে দীর্ঘদিন আড়ালে ছিলেন আমির খানের এ ভাগ্নে। সম্প্রতি তিনি জানালেন, বলিউড সাফল্যকে গুরুত্ব দেয়। তার প্রথম সিনেমা জনপ্রিয় হওয়ার পর পরই পারিশ্রমিক বেড়েছিল। ইমরান জানান, এখন প্রথম সারির কোনো অভিনেতা ৩০ কোটি রুপির নিচে পারিশ্রমিক নেন না। তিনি প্রথম সিনেমার সাফল্যের পর ১২ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন।