এবারের আয়োজনটি ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। অনুষ্ঠানটি আগামীকাল বেলা ২টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।
সংগীতের উজ্জ্বল নক্ষত্ররা সমবেত হয়েছিলেন এ আয়োজনে। টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা পেয়েছেন শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। বিশেষ সম্মাননা পেয়েছেন শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রফিকুল আলম, মো. খুরশীদ আলম, শওকত হায়াত খান, অণিমা রায়, তানভীর আলম সজীব ও তার দল, মেহরীণ ও মাহতিম সাকিব, বাপ্পি, লিজা, সাব্বির, লুইপা, ইমরান, কোনাল, অনন্যা, বিউটি, সালমা, আতিয়া আনিসা, শফিক তুহীন, ঝিলিক, কিশোর।
অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা আদর আজাদ নৃত্য পরিবেশন করেন। এছাড়া সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন সংগীত পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলেন। ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন অপু মাহফুজ ও নীল হুরে জাহান।










