অভিনেত্রী ফ্লোরেন্স পিউ ২০১৯ সালে অভিনয় করেন ‘মিডসোমার’ নামের সিনেমায়। তার চরিত্রের নাম ছিল দানি। সে একজন দুঃখ ভারাক্রান্ত নারী। মানসিক দুরবস্থা, দুর্বলতা থেকে তিনি টক্সিক প্রেমিকের সঙ্গে সুইডিশ মিডসামার ফেস্টিভ্যালে যান। চরিত্রটি নিয়ে ফ্লোরেন্সের আক্ষেপ আছে। তিনি মনে করেন, দানি চরিত্রটি করার জন্য তিনি নিজের ওপর অত্যাচার করেছেন। এ ধরনের চরিত্রে তিনি আর কখনো অভিনয় করবেন না।
জশ স্মিথের সঙ্গে এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স বলেন, ‘আমার মনে হয়, কিছু চরিত্রে আমি অনেক বেশি দিয়ে কাজ করেছি। এরপর সেটা বুঝতে পেরেছি। মিডসামারে অভিনয় করেও আমি খুশি ছিলাম। কিন্তু পরে মনে হয়েছে, এ সিনেমার জন্য আমি নিজের ওপর অত্যাচার করেছি।’
অনেক সময়ই অভিনেতাদের মনে হয়, তারা কোনো একটি কাজের ক্ষেত্রে বাড়াবাড়ি করে ফেলেছেন। কিন্তু সে সময় বিষয়টা সামলে নিতে পারেন না। কিন্তু কীভাবে বিষয়গুলো বোঝা যায় তা নিয়ে পিউ বলেন, ‘এ বিষয়গুলো বোঝার সবচেয়ে সহজ উপায় হলো নিজের সঙ্গে কথা বলা। নিজের মধ্যে খুঁজে দেখতে হয়। নিজেকে বলতে হয়, এটা আমি কতটা নিতে পারছি।’
তাহলে কি চরিত্রটা নিয়ে আফসোস করেন ফ্লোরেন্স? না, তিনি আফসোস করেন না। তিনি বলেন, ‘আমি ওই চরিত্রে নিজের অভিনয় দেখে গর্ববোধ করি। আমার প্রত্যয় হয় যে চমৎকার কাজই করেছি। কিন্তু সেটা এরপর আমি আর করতে চাই না। নিজের প্রতি এটুকু দায়িত্ব পালন করা দরকারি বলেই মনে হয়।’
পিউয়ের মতে তিনি নিজের ওপর অত্যাচার করেছেন। তিনি বলেন, ‘আমরা একটা মাঠে শুটিং করছিলাম। প্রচণ্ড গরমের মধ্যে কাজ হচ্ছিল এবং শুট হয়েছে আলাদা তিনটি ভাষায়। পুরো বিষয়টা আনন্দপূর্ণ ছিল না। এমনভাবে কাজ করার মধ্যে আনন্দ থাকে না। প্রতিদিনই কাজগুলো আরো কঠিন হতে শুরু করেছিল। এটা ঠিক যে সিনেমা বা চরিত্রটা ভালো ছিল। কিন্তু তাতে কাজের কষ্ট কমেনি। এখন তাই চরিত্র নির্বাচনে সতর্ক থাকি।’
সূত্র: ভ্যারাইটি










