‘পুষ্পা-২’র প্রিমিয়ারের দিন আল্লু অর্জুনকে দেখতে গিয়ে নারীর মৃত্যু হয়েছিল। এবার সিনেমার শো শেষে ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করল পুলিশ। অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলার রায়দুর্গম শহরের প্যালেস সিনেমা হলে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম মদানাপ্পা। পুলিশ সূত্রে খবর, ম্যাটিনি শোয়ে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সে সময় মদানাপ্পা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।