মাইকেল জ্যাকসনের বায়োপিক নির্মাণ করেছেন অ্যান্টনি ফুকুয়া। গতকাল এল এই সিনেমার ট্রেলার। সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফর জ্যাকসন। সিনেমার ট্রেলারে জাফরকে প্রায় মাইকেল জ্যাকসনই মনে হয়েছে। যেন মাইকেল আবার ফিরে এসেছেন। সিনেমাটি নিয়ে তাই আশাবাদ দেখা যাচ্ছে দর্শক-সমালোচকদের মধ্যে। আগামী ২৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।