আসছে বিখ্যাত সিনেমা ‘আমেরিকান সাইকো’র রিমেক। লায়ন্সগেটের ব্যানারে নির্মাণ হবে সিনেমাটি। ২০০০ সালে এ সিনেমা নির্মাণ করেছিলেন ম্যারি হ্যারন ও অভিনয় করেছিলেন ক্রিশ্চিয়ান বেল। রিমেকে বেলের প্যাট্রিক বেটম্যান চরিত্রটি করবেন অভিনেতা অস্টিন বাটলার। এখন পর্যন্ত সে রকমই বলা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন লুকা গাদাগনিনো।