এপেক্স কারুশিল্প ও প্রযুক্তির মিশ্রণে অনন্য এক দেশীয় জুতার ব্র্যান্ড। গুণগত মান, ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য, ভোক্তাবান্ধব পরিষেবা ও বাহারি শৈলীতে গুরুত্ব দিয়ে জুতা প্রস্তুত করে বাজারে নিজেদের অবস্থান পোক্ত করেছে দেশীয় এ ব্র্যান্ড।
এবার জাঁকালো ফ্যাশান শোর মাধ্যমে নিজেদের নতুন ঈদ কালেকশন লঞ্চ করেছে জনপ্রিয় এ ফুটওয়্যার ব্র্যান্ড।
৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর আলোকি কনভেনশন হলে আয়োজন করা হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫। ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন ও টেকসই উৎপাদনকে উৎসাহী করতে আয়োজিত এ ফ্যাশন শোয়ে এপেক্স তাদের নতুন ঈদ কালেকশন লঞ্চ করে। পাশাপাশি ঈদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এপেক্সের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন ডিজাইনও নিয়ে আসা হয় এ অনুষ্ঠানে।
বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি আয়োজিত এ ফ্যাশন শোয়ের প্রধান পৃষ্ঠপোষক এপেক্স ফুটওয়্যার লিমিটেড। গত বছর প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এ বছরও দেশ-বিদেশের ফ্যাশন উদ্যোক্তা, ক্রেতা ও ফ্যাশনপ্রেমীদের একই মঞ্চে নিয়ে এসেছে। দেশবরেণ্য নানা ব্র্যান্ড তাদের বিশেষ কালেকশন নিয়ে অংশগ্রহণ করে এ ফ্যাশন শোয়ে। পাশাপাশি বেশকিছু নতুন ডিজাইনার ও বুটিক ব্র্যান্ডও রয়েছে এ ফ্যাশন শোয়ে।
এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির রেড কার্পেট মিট অ্যান্ড গ্রিট পর্ব শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। এরপর রাত সাড়ে ৮টা থেকে শুরু হয় মূল ফ্যাশন শো, যেখানে এপেক্সের পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিংকি প্রমিস বাই নিতি ও ডিজাইনার শৌমিন আফরিন। নন্দিত মডেল ও অভিনেত্রীরা এ ফ্যাশন শোয়ে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখে। এপেক্সের জন্য শো-স্টপার হিসেবে আসে জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। এছাড়া ছিলেন তাসনিয়া ফারিণ।
বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এর মূল আকর্ষণই ছিল এপেক্সের নতুন ঈদ কালেকশন লঞ্চ। দেশীয় ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নতুনভাবে সাজানো এ বছরের কালেকশনের দেখা মেলে এ ফ্যাশন শোয়ে।
ফ্যাশন শোটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহ-প্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি। এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর। কো-হোস্ট হিসেবে আছে ডেইলি স্টার। এছাড়াও অন্যান্য সহযোগীদের মধ্যে লিগ্যাসি পার্টনার হিসেবে রয়েছে বার্জার, কো-পার্টনার হিসেবে মিতসুবিশি এবং সহযোগী পার্টনার হিসেবে আছে লেসার ট্রিট। জেনিথ স্ট্র্যাটেজিস অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে। মেকআপ পার্টনার হিসেবে রয়েছে অরা বিউটি লাউঞ্জ।










