ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের তারজানা এলাকায় গত বুধবার বাড়ির সামনে বুক ও পিঠে একাধিক ছুরিকাঘাতসহ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‘টপ গান: ম্যাভেরিক’ ও ‘জুমানজি’খ্যাত এ অভিনেতাকে হত্যার অভিযোগে তার প্রেমিকার ৪৪ বছর বয়সী ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।