একজন টিভি উপস্থাপিকা শাহরিন মাহফুজা জেবিন। ছোটবেলা থেকেই তার আগ্রহ ছিল একজন সফল উপস্থাপিকা হওয়ার, পাশাপাশি সাংবাদিকতা করার। এক দশক পেরিয়ে আজ অনেকটাই সফল তিনি। বেশ কয়েকটি টিভি চ্যানেলে সাংবাদিকতা ও উপস্থাপনার পর ২০১৯ সাল থেকে জেবিন চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে সম্পৃক্ত। আছেন একজন উপস্থাপিকা হিসেবে, করছেন সাংবাদিকতাও। জেবিনের নান্দনিক উপস্থাপনার কারণেই তিনি উপস্থাপিকা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। তবে ২০২৫-এ এসে অভিনয় নিয়ে ভাবছেন তিনি। জেবিন বলেন, ‘আমার আম্মুর খুব ইচ্ছে ছিল আমি আবৃত্তি করি। আম্মুর সে শখ ছোটবেলায়ই পূরণ করেছি। বাংলাদেশ বেতারের কলকাকলি অনুষ্ঠানে ছোটবেলায়ই আমি উপস্থাপনার পাশাপাশি ছড়া গান, কবিতা আবৃত্তি করি। ইচ্ছে ছিল প্রেজেন্টেশনের সঙ্গে থাকা। সে স্বপ্ন পূরণ হয়েছে। অভিনয়ে শুরু থেকেই প্রস্তাব আসছিল। এনটিভিতে থাকাকালীন কামাল স্যার বলেছিলেন, কোনো কাজ অর্ধেক সম্পন্ন রেখে অন্য কাজ না করতে। তো আমার এখন মনে হচ্ছে যে অভিনয়টা করা যায়। তাই এতদিন অভিনয় নিয়ে না ভাবলেও, এখন অভিনয় নিয়ে ভাবব।’
অভিনয়ে আসছেন জেবিন
একজন টিভি উপস্থাপিকা শাহরিন মাহফুজা জেবিন। ছোটবেলা থেকেই তার আগ্রহ ছিল একজন সফল উপস্থাপিকা হওয়ার, পাশাপাশি সাংবাদিকতা করার।










