যুক্তরাজ্যের সিনেমা হিসেবে অস্কারে যাচ্ছে ‘সন্তোষ’। সিনেমাটি পরিচালনা করেছেন সন্ধ্যা সুরি। শাহানা গোস্বামী অভিনীত সিনেমাটি কান উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত হয়েছিল। এটি ১০ জানুয়ারি ভারতে মুক্তি পাওয়ার কথা। কিন্তু এখনো সেন্সর পায়নি। রাজনৈতিক কিছু বিষয় ও জাতপ্রথা নিয়ে প্রশ্ন থাকায় সিনেমাটি সেন্সর পায়নি। মুক্তি পাবে কিনা তা নিয়েও এখন সবাই সন্দিহান। ছবি: হিন্দুস্তান টাইমস