ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবে রঙ-তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণ-আন্দোলনের স্মৃতি। রয়েছে সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবে প্রথমে মঞ্চে আসার কথা জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’-এর। শেষে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস।