নেত্রকোনায় বিএডিসির পরিত্যক্ত ভবনের ছাদ চাপায় নিহত ৩ শ্রমিক পরিবার ও আহত ৩ পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারের মাঝে ৫০ হাজার ও আহতদের মাঝে ২৫ হাজার নগদ টাকা তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রফিকুজ্জামান, বিএডিসির প্রধান প্রকৌশলী (নির্মাণ)মুহাম্মদ বদরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ)পংকজ কর্মকার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহানসহ আরো অনেকে।
এর আগে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের মধ্যে ২০ হাজার ও আহতের মধ্যে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। পরে নিহতদের আত্মর মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া কর হয়।
বৃহস্পতিবার বিকেলে বিএডিসির পরিত্যক্ত ভবনের ছাদ চাপায় তিন জন নিহত হন। দুর্ঘটনায় নিহতরা হলেন, সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া ( ৪০) ও নেত্রকোনা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া ( ৩৯)। আহত তিন জন হচ্ছেন, হাসান মিয়া (৩৮), সাইফুল ইসলাম (৩৫) ও নছু মিয়া।










