সীমান্ত হত্যা, মাদক পাচার, চোরাচালান বন্ধসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের আমন্ত্রণে গতকাল বেলা সাড়ে ১১টায় বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগরের নেতৃত্বে প্রতিনিধি দলটি হিলি সীমান্ত দিয়ে ভারতে যায়। এ সময় সীমান্তের শূন্যরেখায় বিজিবি প্রতিনিধিদের ৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভাগত সিং শুভেচ্ছা জানান। ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে দুই বাহিনীর মাঝে সেক্টর কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
হিলি সীমান্ত দিয়ে ভারতে গেল বিজিবি প্রতিনিধি দল
সীমান্ত হত্যা, মাদক পাচার, চোরাচালান বন্ধসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে।









