যশোরে গঙ্গা-পদ্মা সাংস্কৃতিক বিনিময় বিষয়ে বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের একটি অভিজাত হোটেলে এ সভা হয়। সভায় দুই বাংলার সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করার লক্ষ্যে আলোচনা হয়। মতবিনিময় সভার যৌথ আয়োজন করে বাংলা ওয়ার্ল্ডওয়াইড ও সম্প্রীতি বাংলাদেশ নামে দুটি সংগঠন। সীমান্ত হত্যা বন্ধ করা গেলে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে বলে মন্তব্য করেন বক্তারা।